বাংলাদেশ, সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি ভোট বর্জন করেছে, জনগণ বিএনপিকে বর্জন করেছে: তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিএনপিসহ যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, আমি মনে করি আমার কাছে এই নির্বাচন এমপি হওয়ার নির্বাচন নয়, যারা ভোট বর্জন করেছে, জনগণকে ভোট বর্জন করতে উৎসাহিত করেছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং নির্বাচনের বিপক্ষে কাজ করেছে তাদের প্রত্যাখ্যান করার নির্বাচন।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী আরাফাত বলেন, নির্বাচনের আগে তারা অগ্নিসন্ত্রাস, হুমকি ধামকি দেওয়ার পরও জনগণ এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে আমরা আগামী পাঁচ বছর কি কি করব সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় বা আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো করা হয়েছিল সেগুলোর জবাব দিয়েছি আমরা এই নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল তারা কিন্তু আজকে পরাজিত হয়েছে।

মোহাম্মদ এ আরাফাত বলেন, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তারা কিছুদিন আগেই ট্রেনে আগুন দিয়ে যে মানুষগুলোকে পুড়িয়ে মারল তাদের কী বেঁচে থাকার অধিকার ছিল না?

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কেন নির্বাচনে আসলেন না, কেউ না করেছিল নির্বাচনে আসতে? আজকে দেখেন মানুষ নির্বাচনে এসেছে এবং ভোট দিয়েছে। যদি সঠিক ক্যালকুলেশন করা হয় তাহলে ৪২ শতাংশ নয় আরও বেশি ভোট পড়েছে এই নির্বাচনে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধের পরেও মানুষ নির্বাচনমুখী ছিল। নির্বাচন হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমরা আগামী পাঁচ বছরেও উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত বলেন, একটি দেশের বা সমাজে শান্তি বিরাজের জন্য শক্তিশালী ও সাহসী একজন নেতা দরকার হয়, আমাদের সেই নেতা আছে বলেই আমরা আজ শান্তি উপভোগ করছি। সেই নেতার নাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আমরা তার জন্য দোয়া করব তার হাতকে শক্তিশালী করব।

তিনি বলেন, আমরা সহজে যখন কিছু পেয়ে যাই তার মর্ম বুঝি না। যখন এই শান্তি আর থাকবে না তখন বুঝব যে আমরা কি হারালাম। গত ১৫ বছরে যদি শেখ হাসিনার মতো শক্তিশালী একজন নেতা হাল ধরে না থাকতো, যদি কোনো অঘটন ঘটতো তখন আমরা হারে হারে টের পেতাম। কিন্তু তিনি আছেন তাই আমরা বুঝতে পারছি না। তাই আমাদের নিজেদের স্বার্থে, শান্তির স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে তার পাশে থাকতে হবে।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা ঢাকা-১৭ আসনের মানুষ আমাকে উপনির্বাচনের থেকেও সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন

মিরপুরে আর্জেন্টিনার ৪০ ফুট দৈর্ঘ্যের জার্সিতে গিনেস রেকর্ডের স্বপ্ন

ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি মমিনুর রহমান মুকুল

কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

সাতক্ষীরার গ্রাহকরা দৈ‌নিক ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ী হ‌লে বছ‌রে বাঁচবে ৩০৪ কোটি টাকা

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

কুল্যা ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতা-কর্মী গ্রেফতার

বিসিএস ভাইভায় ২০০ নম্বর নয়, ১০০-ই বহাল থাকছে: সংসদে প্রতিমন্ত্রী

১০

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

১১

সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন

১২

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

মা হতে চলেছেন সামান্থা

১৪

গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীকে বিয়ের কথা অস্বীকার করলেন ববি

১৫

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে অস্ট্রেলিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১৬

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৬

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!