বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আলতাফ ৩ ও আলাল ৪ মামলায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে তিন ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দেন।

গত ২৯ জানুয়ারি আলালকে ও ৩০ জানুয়ারি আলতাফকে এসব মামলায় আইন অনুযায়ী জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির আদেশ দেন হাইকোর্ট। সেই আদেশের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে আলতাফকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি হাজির দেখিয়ে ও আলালকে সশরীরে হাজির করে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তবে এসব মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। তাই নথি পাওয়া সাপেক্ষে আজই তাদের জামিন শুনানি হতে পারে।

আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন, মোসলেহ উদ্দিন জসীম, তাহেরুল ইসলাম তৌহিদ প্রমুখ আইনজীবী শুনানি করেন।

এর আগে গত ৩০ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তিন মামলায় আলতাফকে গ্রেপ্তার দেখাতে ও ১৫ দিনের মধ্যে তার জামিন আবেদন নিষ্পত্তি করতে ঢাকার সিএমএমকে নির্দেশ দেন।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রমনা থানায় তার নামে এসব মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যানবাহন ভাঙচুর, রাস্তায় বেআইনি জমায়েত, সহিংসতা, সম্পদের ক্ষয়ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

এসব মামলায় আলতাফকে গ্রেপ্তার দেখানো হয়নি উল্লেখ করে গত ২১ জানুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তার করা জামিন আবেদন গ্রহণ করতে রাজি হননি। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আলতাফের স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন।

অপরদিকে গত ২৯ জানুয়ারি রাজধানীর রমনা থানার তিনটি ও পল্টন থানার একটি মামলায় আলালের জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী তা নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ। ১৫ দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) এ আদেশ পালন করতে বলা হয়েছে। এসব মামলায় সিএমএম আদালতে জামিন শুনানি করতে ব্যর্থ হয়ে আলালের পক্ষে পরে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রাজধানীর পল্টন থানার এক মামলায় ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে আলালকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় কারাগারে রয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০