বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গল্প নিয়ে কিছু বলতে চাই না, পর্দায় চমক দেখাব: শাবনূর

বিনোদন ডেস্ক: অবশেষে আপন ভুবনে ফিরছেন নব্বইয়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন নন্দিত এই নায়িকা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে।

এসময় শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয় । সিনেমাটির নাম ‘এখনো ভালোবাসি’। এটি হতে যাচ্ছে আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। ‘রঙ্গনা’ দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন। সিনেমাটি প্রযোজনায় আছেন মৌসুমী আক্তার মিথিলা।

দীর্ঘ বিরতি পেরিয়ে আপন ভুবনে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প।

তিনি বলেন, দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে। পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন। ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগিরই কাজটি শেষ করব। এখন ‘রঙ্গনা’র জন্য প্রস্তুতি নিচ্ছি।

যোগ করে শাবনূর আরও বলেন, অনেকে আমাকে বলেছেন- তুমি এতদিন পর এসে কি করবে? সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি- কর্ম করলে কেষ্ট মিলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এ নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।

নতুন নির্মাতাদের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো করছেন। ‘রঙ্গনা’র গানটা শুনেই বলেছি- এখনই শুটিং শুরু করলে ভালো হতো। কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না তবে পর্দায় চমক দেখাব।

‘রঙ্গনা’র পর ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। দুটি সিনেমা করেই থেমে থাকতে চান না শাবনূর। বললেন, এখানেই থেমে থাকব না। পরপর কাজ করব। চেষ্টা করব একটির পর আরও কাজ করার। একটি কথা বলতে চাই কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা সারা জীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। এরই মধ্যে গানগুলো রেকডিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি। দুই ঈদের এক ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১০

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১১

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

১২

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

১৩

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৪

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

১৫

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

১৬

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

১৭

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

১৮

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

১৯

নতুন পেসার খুঁজবে বিসিবি

২০
error: Content is protected !!