বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আসামেও চালু হচ্ছে বাংলাদেশ ভিসা কেন্দ্র

ডেস্ক রিপোর্ট: ফেব্রুয়ারি মাসেই ভারতের আসাম রাজ্যে চালু হতে যাচ্ছে বাংলাদেশ ভিসা প্রসেসিং সেন্টার। একটি বেসরকারি সংস্থা ‘ডিউ ডিজিটাল’ এই উদ্যোগ নিয়োছে।
এর আগে সংস্থাটি কলকাতার সল্টলেক ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে চালু রেখেছে। প্রসঙ্গত, সংস্থাটি ভিসা প্রসেসিং এর কাজ করে। ভিসা দেওয়ার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট বালাদেশ মিশন।
মূলত আসামের বরাক উপত্যকার তিনটি জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই শিলচরে বাংলাদেশ ভিসা কেন্দ্র চালু হতে চলেছে বলে জানিয়েছেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন।

রুহুল আমিন বলেছেন, চিন্তাভাবনা করেই কাছার জেলার সদর শহর শিলচরে একটি বাংলাদেশ ভিসা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওই ভিসা কেন্দ্র চালু হয়ে যাবে। তবে এতে সবচেয়ে সুবিধা হবে আসামবাসীর। বিশেষ করে আসামের বরাক উপত্যকার অন্তর্গত কাছার, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার মানুষদের কাছে বাংলাদেশ ভিসার চাহিদাকে গুরুত্ব দিয়েই, শিলচরে বাংলাদেশ ভিসা কেন্দ্র স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে।

পাশাপাশি কাছাড় জেলার কাটিগোড়ায় সুরমা নদীর তীরে পাঁচশো বিঘা জমিতে প্রস্তাবিত সীমান্ত হাট স্থাপনের প্রস্তাব বিষয়ে রুহুল আমিন বলেছেন, আসামের কাটিগোড়ার হরিনগর-২ অংশে বর্ডার হাট শুরু করার যে প্রস্তাব ছিল, সেটি বিবেচনাধীন রয়েছে। অদূর ভবিষ্যতে সেটি শুরু করা যাবে বলে আশা করছি।

তিনি বলেছেন, বাংলাদেশ সরকার দুই দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে সদিচ্ছা ও সমন্বয় স্থাপনের জন্য এ ধরনের দুইটি সীমান্ত হাট খোলার কথা ভাবছে। কারণ আমাদের সরকার সবসময় ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০