বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সারবাহী জাহাজে হুথিদের হামলা, সরিয়ে নিতে হল সব ক্রু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নিবন্ধিত বেলিজের পতাকাবাহী রুবিমার নামে একটি জাহাজ এডেন উপসাগরে বাব আল-মানদাব প্রণালীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার শিকার হলে জাহাজটির সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছেন।

হুথি বিদ্রোহীদের এক মুখপাত্রের দাবি; ১৮ ফেব্রুয়ারি তাদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে।

রোববার রাতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) সংস্থা জানায়, তারা ইয়েমেনের লোহিত সাগরের বন্দর মোচা থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরের একটি জাহাজ থেকে রিপোর্ট পেয়েছেন। জাহাজের মাস্টার তাদের জাহাজটিতে বিস্ফোরণের খবর জানান। এরপর সোমবার সকালের মধ্যে জাহাজের সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়।
ইউকেএমটিও জানায়, বর্তমানে জাহাজটি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে নোঙর করা আছে এবং ক্রুরা সবাই ভালো আছেন। খবর বিবিসি

হুথি বিদ্রোহীদের হামলায় এখন পর্যন্ত যত জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে; তার মধ্যে রুবিমার ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। জাহাজটি বিপজ্জনক সার পরিবহন করছিল।

হুথিদের ঠেকাতে গত মাস থেকে ইয়েমেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তবে সেগুলো তেমন কার্যকরী হচ্ছে না বলেই প্রতীয়মান। ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিচ্ছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো যা ইউরোপে পণ্য পরিবহন কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!