বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস শুরু হবে সকাল ৯টায়।

আর শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। এছাড়া বেলা ১টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভা বৈঠকে, হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন আসন্ন রমজান মাসে নতুন অফিস সময়সূচি জানান।

রমজান মাসের সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে এবং রোজাদারদের অফিসে আসার সুবিধার্থে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে সরকার।

অন্যান্য অফিসের বিষয়ে তিনি বলেন, ব্যাংক-বিমা ও অন্য সংশ্লিষ্ট এবং ডাক, রেলওয়েসহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে এবং আইন অনুযায়ী তারা সময়সূচি নির্ধারণ করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বৈশ্বিক মন্দার পর অফিস সময় পরিবর্তন করে ৯টা থেকে ৫টার পরিবর্তে এক ঘণ্টা কমানো হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

২

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৩

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৪

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৫

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৬

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৭

একই জায়গায় আটকে থাকতে চাই না

৮

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৯

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১০

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১১

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৩

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৪

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৫

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৭

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৮

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৯

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

২০