বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যালট ছিনতাই: ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ স্থগিত

ডেস্ক রিপোর্ট: ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির দুই দিনব্যাপী নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোট কেন্দ্রে এসে জোরপূর্বক ভোটগ্রহণ স্থগিত করান বলে অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের।

এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। এ ঘটনায় বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে জানতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাদলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি জরুরি মিটিংয়ে বসেছে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু হয়। তবে দুপুরের দিকে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।

তার আগে বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ হয়। এবার নির্বাচনে ভোটার ২১ হাজার ১৩৭ জন। যার মধ্যে প্রথম দিনে চার হাজার ১৩০ জন ভোট দেন।

নির্বাচনে আওয়ামী লীগপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেলের মধ্যে হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা। সাদা প্যানেল থেকে সভাপতি পদে আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কালাম মোহাম্মদ আক্তার হোসেন, সহ-সভাপতি পদে মো. আবু তৈয়ব, অর্থ সম্পাদক পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাসরাত আলী তুহিন, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ূন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম মনি, দপ্তর সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে মাহমুদুল হাসান, মোহাম্মদ মহসিন উদ্দিন, এমদাদুল হক এমদাদ, হাফিজ আল মামুন, কাজী হুমায়ূন কবির, মো. ইমরান হাসান, শাহীন আহমেদ, সুমন আহমেদ, মো. আব্দুর রহমান মিয়া ও মো. মঈনুদ্দিন মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নীল প্যানেল থেকে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম লড়ছেন। এই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি পদে মোহাম্মদ শহীদুজ্জামান, অর্থ সম্পাদক পদে আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সম্পাদক পদে মোহাম্মদ জহুরুল হাসান মুকুল, সহ-সম্পাদক পদে সৈয়দ মোহাম্মদ মাইনুল হাসান (অপু), লাইব্রেরি সম্পাদক পদে মিসেস নার্গিস প্রধান (মুক্তি), সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবারক হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান (রানা) এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মোহাম্মদ ইসলাম মারুফ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে আলী মর্তুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসাইন চাঁদ, মো. আরিফ, মো. জাবেদ হোসাইন, মো. খলিলুর রহমান, মোহাম্মদ আলী (বাবু), মুক্তা বেগম, মো. শহীদুজ্জামান দিপু, রেজাউল হক রিয়াজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০