admin
৮ মার্চ ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ২৫

ডেস্ক রিপোর্ট: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় ইনান পরিবহনের একটি বাস মহাসড়কে উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (০৭ মার্চ) রাত ২টার দিকে ভাঙ্গার চুমুরদী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত শফিকুল ইসলাম ওরফে সুরুজ (৪৫)। তিনি পাবনার সাথিয়ার পুন্ডুরিয়া এলাকার বাসিন্দা। তবে, নিহত অপর দুজনের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এছাড়া আহতদেরও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ওসি খায়রুল আনাম বলেন, বরিশাল থেকে ঢাকাগামী ইনান পরিবহনে একটি বাস ভাঙ্গার চুমুরদী এলাকায় মহাসড়কে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবহনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তবে ঘটনার পর চালক পালিয়ে যান। অধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই বাসটি উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তরুণ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মোট ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুজনকে মৃত্যু ঘোষণা করা হয়। অন্য আরেকজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705