বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৪, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই সিটি, ছয় পৌরসহ দুই শতাধিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং ছয়টি পৌরসভাসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন এবং তিনটি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ তিনটি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা ও বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদ) মেয়রের শূন্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া স্থানীয় সরকারে বিভিন্ন উপনির্বাচন নিয়ে মোট ২৩১টি নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও ভোটের এলাকায় নিয়োজিত রয়েছে পুলিশ, এপিবিএন, আনসারের ৩৩টি মোবাইল টিম, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম। ৩৩টি ওয়ার্ডে থাকছে র‌্যাবের ১৭টি টিম ও বিজিবি ৭ প্লাটুন।

এ সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও আনসারের ২৭টি, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও ২টি রিজার্ভ টিম রয়েছে। এ ছাড়া নিয়োজিত আছে র‌্যাবের ২৭টি টিম ও বিজিবি ১২ প্লাটুন।

এ সিটি নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থী তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী এক লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া দুজন।

দুই সিটি নির্বাচনেই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ১৬ জনের ফোর্স ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জনের ফোর্স মোতায়েন করা হয়েছে।

এদিকে পৌরসভাগুলোতে ১২ থেকে ১৪ জনের ও ইউপির নির্বাচনগুলোতে ২২ জনের ফোর্স নিয়োজিত করেছে ইসি।

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, পরিস্থিতি ভালো আছে। তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!