বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্ক: পাসপোর্ট এমন এক ধরনের ভ্রমণ নথি, যা সাধারণত কোনও একটি দেশের সরকার প্রদান করে থাকে। আন্তর্জাতিক ভ্রমণের সময় এই নথিটি বাহক ব্যক্তির জাতীয়তা ও পরিচয়ও প্রত্যয়িত করে। তবে পাসপোর্ট ছাড়াই ভ্রমণের দ্বার হয়তো এবার খুলতে চলেছে।

আর সেই ভ্রমণের সুযোগ পাওয়া যেতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। মূলত সৌদি আরব এমন এক ধরনের ডিজিটাল নথি তৈরি করেছে যা যাত্রীদের পাসপোর্ট ছাড়াই দেশটিতে যাওয়ার সুযোগ দেবে।

গত বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এমন এক ধরনের ডিজিটাল নথি তৈরি করেছে যার মাধ্যমে যাত্রীরা পাসপোর্ট ছাড়াই দেশে আসতে পারবে। রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এলইএপি ২০২৪ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য ডিজিটাল এই নথি প্রদর্শন করে সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস।

এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিসটি সৌদি আরবের নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীসহ সুবিধাভোগীদের দেওয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি। এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ নানা পরিষেবা পাবেন।

মূলত পরিষেবাটির লক্ষ্য হলো একটি একক বা ইউনিফাইড নম্বর দেওয়ার মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া আরও সহজ করা। দর্শনার্থী বা ভ্রমণকারীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অ্যাবশার’ ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে তারা নিজেদের ডিজিটাল পরিচয় বা ইউনিফাইড নম্বর বের করার সুযোগ পাবেন।

এই ডিজিটাল পরিচয় দর্শনার্থী বা ভ্রমণকারীদের মোবাইল ফোনের মাধ্যমে সৌদির মধ্যে তাদের সমস্ত গতিবিধিতে ব্যবহার করা যেতে পারে। আর এতে করে কোনও পাসপোর্ট থাকার প্রয়োজনীয়তা দূর হবে।

বিশ্বের সর্বাধিক অংশগ্রহণকারী প্রযুক্তি সম্মেলন এলইএপি ২০২৪ সম্মেলনে সৌদি অররবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অংশ নিয়ে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০