বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ মার্চ ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অঙ্কুশের ‘মির্জা’ সিনেমার নতুন গান প্রকাশ্যে

বিনোদন ডেস্ক: আসছে ঈদে মুক্তি পাচ্ছে টালিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা অভিনীত সিনেমা ‘মির্জা’। এর জন্য পুরোদমে প্রস্তুতি চলছে।

সিনেমাটি মুক্তির আগে এর প্রথম রোমান্টিক গান ‘গালিব’ প্রকাশ্যে এসেছে। অঙ্কুশ হাজরার বিপরীতে এতে ঐন্দ্রিলা সেনকে দেখা যাবে।

এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘মির্জা’ সিনেমার অফিসিয়াল টিজার। এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকের কাছে। ‘অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স’র ব্যানারে নির্মিত প্রথম সিনেমা এটি। যা ঘোষণার পর থেকে দর্শকের মধ্যে একটা আলাদা উন্মাদনা শুরু হয়।

‘মির্জা’ সিনেমায় অভিনেতা অঙ্কুশ হাজরাকে দেখা যাবে মির্জার চরিত্রে অভিনয় করতে। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখা যাবে মুসকান চরিত্রে। সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন সুমিত-শাহিল।

সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘গালিব’র ছত্রে ছত্রে মির্জা ও মুসকানের প্রেম কাহিনি ফুটে উঠবে। মুসকানের প্রেমে পড়তে দেখা যাবে মির্জাকে, আর সেই প্রেমে ধীরে ধীরে সায় দিতে দেখা যাবে মুসকানকে। ‘অঙ্কুশ-ঐন্দ্রিলা’র রসায়ন মন ভরাবে দর্শকদের- এ কথা কোনো ধরনের ভাবনা-চিন্তা ছাড়াই বলা যায়।

‘মির্জা’ সিনেমার চরিত্রদের প্রথম লুক বেশ সাড়া ফেলেছিল। এটি পুরোপুরি অ্যাকশন ফিল্ম হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন অঙ্কুশ হাজরা। অফিসিয়াল টিজার মুক্তি পাওয়ার পর দেখা যায় অ্যাকশনের ধরন।

তবে ‘গালিব’ গানে একেবারে অন্যরূপে দেখা গেল অঙ্কুশকে। অ্যাকশন হিরো নয়, বরং প্রেমিক মির্জাকে দেখা গেল এ গানে। ‘গালিব’ গানের সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র। ভীষণ সুন্দর হয়েছে গানটি।

আরও পড়ুন: রাজনীতিতে নাম লেখালেন বলিউড নির্মাতা রামগোপাল!

‘মির্জা’ সিনেমার টিজারে পুরোপুরি ভিন্ন লুকে দেখা গিয়েছে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, শোয়েব কবীরকে। গুলির শব্দ, রক্তে মাখা চশমা, বোতল ও মাদক দ্রব্য দিয়ে শুরু হয় টিজার।

‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’ ও ‘বিগ স্ক্রিন প্রোডাকশন’ নিবেদিত এ সিনেমায় দেখা যাবে একদল শিশু-কিশোরদের। সিনেমার প্রযোজক অঙ্কুশ নিজেই জানিয়েছেন আসছে ৯ এপ্রিল ঈদ উপলক্ষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘মির্জা’ সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!