বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ মার্চ ২০২৪, ২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুঁথিগত নয়, কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত হতে হবে: এমপি সেঁজুতি

ডেস্ক রিপোর্ট: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, পুঁথিগত বিদ্যা নয়, কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে হবে।দেশের যুব সম্প্রদায়কে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে। এজন্য কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের হাতে জীবন গড়ে তুলতে হবে। আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে।বঙ্গবন্ধু আজন্মকাল মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। আপনারা দেশের সেবায় এগিয়ে আসুন।

রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরার বিনেরপোতাস্থ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মো. তৌহিদুল আলম শেখ ও মো. আনারুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, মহিলা আওয়ামী লীগ নেতা কাজী মেহেরুন নেছা, বাসসের জেলা প্রতিনিধি মো. দিদারুল ইসলাম প্রমুখ।

এর আগে সাতক্ষীরা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে এমপি সেঁজুতিকে ফুলেণ শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০