বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। শুক্রবার (২২ মার্চ) মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পর বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা বিকেএমজি।

শক্তিশালী এ ভূমিকম্পের চার ঘণ্টা আগে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল ওই অঞ্চলে।

বিকেএমজি জানিয়েছে, জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। পূর্ব জাভা এবং প্রদেশের রাজধানী সুরাবায়াতে এ ভূমিকম্পের তীব্র কাঁপুনি অনুভব করা গেছে। ওই অঞ্চলে বসবাস করা একাধিক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া রাজধানী জাকার্তাতেও স্বলসময় কম্পন অনুভূত হয়েছেন। জাকার্তা ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূর হলেও; এটির প্রভাবে সেখানকার মাটিও কেঁপে উঠেছিল।

তবে ৬ দশমিক ৫ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা।

দেশটির বিপর্যয় প্রতিরোধ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পে তুবানের একটি শহরের একটি ভবন এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০