বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ মার্চ ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

থালা হাতে রাস্তায় ভিক্ষা করছেন মাহি?

বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

ছবিতে দেখা যাচ্ছে- সাদা পুরোনো শাড়ি পরনে মাহির।
এক হাতে ভিক্ষার থালা, আরেক হাতে ঝুলি। সামনের দিকে তার করুণ দৃষ্টি। চোখে রাজ্যের ক্লান্তি।

ছবির ক্যাপশনে ভিক্ষা চাইতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

তিনি লিখেছেন – আজ আমাকে ভিক্ষা দে, মানবতা আর কিছু চাই না আমি, পেটের ক্ষুধা তৃষ্ণায় ভাত চাই না, আমাকে মানবতা ভিক্ষা দে।

সামিরা খান মাহির এ কী হাল!

ভক্তদের ভীত হওয়ার কিছু নেই। দৃশ্যটির কোনো এক নাটকের অবশ্যই।

খোঁজ নিয়ে জানা গেল, ‘ফকির থেকে কোটিপতি’ নামে এক নাটকের দৃশ্য এটি। এতে ভিখারির ভূমিকায় অভিনয় করেছেন মাহি।

নাটকটিতে মাহির বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের একটি দৃশ্যে ফকির সেজে ভিক্ষা করতে দেখা যাবে মাহিকে।

নাটকটি রচনা ও পরিচালনায় রয়েছেন প্রীতি দত্ত।

ফেসবুকে আপলোড করা ছবিটির প্রসঙ্গে সামিরা খান মাহি বলেছেন, এটা আসলে ঈদের একটি নাটকের একটি শুটিংয়ের ছবি। নানা চরিত্রে অভিনয় করতে ও বিচিত্র গেটআপ নিতে আমার ভালো লাগে। এটায় একটা চ্যালেঞ্জ থাকে। এই নাটকের গল্পের প্রয়োজনেই ভিক্ষুকের লুক নিয়েছি। তবে ছবিটি পোস্ট করার পর দেখলাম আমি এমন লুকে কেন, এটা জানার আগ্রহ সবার। সেই আগ্রহ মিটবে ঈদ এলে। এমন বেশ কিছু চরিত্রেই আমি এবারের ঈদে হাজির হচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০