বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ এপ্রিল ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিটিভির তারকাবহুল ঈদ নাটক

বিনোদন ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে জনপ্রিয় চার নির্মাতার বিশেষ চার নাটক। ঈদের আগের দিন রাত ৯টায় প্রচারিত হবে হারুন রশীদের রচনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটক ‘চাঁন রাতের মেহমান’।

ঈদের দিন থাকছে নূরুদ্দিন জাহাঙ্গীরের মূল গল্পে আকরাম খানের নাট্যরূপে ও পরিচালনায় এবং আব্দুলাহ আল মামুনের প্রযোজনায় ‘গোলাপের সুবাস’, ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এবং নাসির উদ্দিনের প্রযোজনায় নাটক ‘যৌবন’।

ঈদের তৃতীয় দিন থাকছে মোস্তাক আহমেদের মূল গল্পে পান্থ শাহরিয়ারের রচনা ও পরিচালনায় এবং শাহজামান মিয়ার প্রযোজনায় নাটক ‘নীলাভ’।

‘চাঁন রাতের মেহমান’ গল্পে দেখা যাবে- চাঁদ রাতে শহরের এক বাসায় দুই চোর, এক দম্পতি ও কাজের লোকের মধ্যে ঘটে যাওয়া হাস্যরসাত্মক ঘটনা। নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হারুন রশীদ, রামিজ রাজু, সুষমা সরকার, শর্মিমালা ও সৈয়দ মোশাররফ।

‘গোলাপের সুবাস’ নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, রিয়াসাদ শুভ, নাজিম উদ্দিন পাপ্পুসহ আরও অনেকে। নাটকের গল্পে দেখা যাবে- গোলাপের সুবাসহীন এই রূঢ় সময়ে প্রিয়ন্তির প্রেমিক শুভ্রকে তার অন্ধ দাদি প্রিয়ন্তির জন্য গোলাপ আনতে বলে। শহরে সবচেয়ে ক্ষমতাবান ও ধনাঢ্য ব্যক্তির নাতনির বিয়েতে নিয়ে আসা হয়েছে শহরের সব গোলাপ। গোলাপ শূন্য শহরে প্রেমিকার জন্য শুভ্র হন্যে হয়ে খুঁজে ফেরে একটি গোলাপ। শুভ্র কি গোলাপ খুঁজে পাবে?

‘যৌবন’ নাটকে দেখা যাবে- মিলি সুলতানা নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধা। তিনি এক এনজিওর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। সন্তানেরা বিদেশে প্রতিষ্ঠিত হওয়ায় মিলির নিসঙ্গ ও একঘেঁয়েমি জীবন। অফিসে থাকাকালীন একদিন একটি মেয়ে এসে তাকে বয়স কমিয়ে যুবতী বানানোর প্রস্তাব দেয়।

মেয়েটি তাকে অনেক বোঝানোর পর দশ লাখ টাকার বিনিময়ে তিনি বয়স কমিয়ে যুবতী হতে রাজি হন। তার মতোই আরও কয়েকজন বৃদ্ধ-বৃদ্ধা বয়স কমানোর প্রস্তাবে রাজি হন। তাদের সবাইকে একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে মিলি তার পুরনো প্রেমিককে খুঁজে পান, যিনি তার মতোই যুবক হতে এসেছেন।

তারপর ঘটে যায় বিভিন্ন কাহিনি। ‘যৌবন’ নাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সাবেরী আলম, আমিরুল হক চৌধুরী, ডা. এজাজ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, হিন্দোল রায়সহ আরও অনেকে।

‘নীলাভ’ নাটকের প্রধান চরিত্র রিমন একজন গোয়েন্দা কর্মকর্তা। বিখ্যাত মডেল লিসা খুনের ঘটনা উদঘাটন করে প্রকৃত খুনিকে আবিষ্কার করেন রিমন। লিসাকে কি সত্যিই খুন করেছে চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজ? নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, সামিয়া নাহি, মনির হোসেন শাকিল, আশিষ, আইরিন, আশরাদ টুটুল ও আশরাফ কবির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!