বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রভা-আলভী জুটির ‘ভিআইপি জামাই’

বিনোদন ডেস্ক: ছোট বয়সে মাকে হারিয়ে মানসিক আঘাতে ভারসাম্যহীন হয়ে পড়ে মোল্লা বাড়ির বড় মেয়ে সামিয়া। বাবার দ্বিতীয় বিয়ের সুবাদে তার পাগলামো আরও বেড়ে যায়।
তাইতো কখনো সামিয়া পানিতে দাপিয়ে বেড়াচ্ছে কিংবা গাছে উঠে বসে আছে!

এদিকে বাবার টেনশন বেড়ে যায় ডাক্তার, কবিরাজ কোন কিছুতেই কাজ হয় না। পরে বাবা সিদ্ধান্ত নেন সামিয়াকে বিয়ে দেওয়ার জন্য। পাত্র দুবাই প্রবাসী সামাদ। মোবাইল ফোনে বিয়ে হওয়ায় পাত্র জানেন না সামিয়া মানসিক রোগী। কিছুদিন পর ফিরে সামিয়াকে দুবাই নিয়ে যেতে চায় সামাদ।

আর সামাদের গ্রামে আসা উপলক্ষে মোল্লা সাহেব ভিআইপি আয়োজন করে ফেলে বিলেত ফেরত জামাই-এর জন্য। যাতে করে জামাই সামিয়ার পাগলামির দিকে নজর না দেয়…কিন্তু তা কি আর হয়?

এমনই রোমান্টিক কমেডি ধাঁচের নাটক ‘ভিআইপি জামাই’ পুবাইলের গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাতে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে জানান পরিচালক রাজ্জাক রাজ।

মিজানুর রহমানের রচনায় নাটকটির চিত্রনাট্যও পরিচালকের। নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, যাহের আলভী, আবদুল্লাহ রানা, অঞ্জুমান আরা শিরিনসহ অনেকেই।

পরিচালক রাজ্জাক রাজ জানান, নাটকটিতে দর্শকদের বিনোদন ও মজার পাশাপাশি বেশ কিছু ভালো বার্তা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!