বাংলাদেশ, শনিবার, ০২ মে ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্ধু হিসেবে জয়াকে সঙ্গে নিলেন অর্ণব, অনুরোধ রাখলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: বহুল প্রতীক্ষার পরে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজন। এবারের সিজনের প্রথম গানেই চমক হিসেবে হাজির হয়েছেন জয়া আহসান। ‘গান গাই আমার মন রে বোঝাই’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তিনি।

অভিনেত্রী জয়ার গায়িকা হিসেবে আবির্ভাব প্রসঙ্গে জয়া ফেসবুকে লিখেছেন, ‘শাড়ি আমার প্রাণের অহংকার, শাড়ি আপামর বাংলাদেশের ঐতিহ্য, প্রতি সুতোর বুননে বাংলাদেশের শিল্পীদের মুন্সিয়ানা প্রতিফলিত। এবার সেই শাড়ির ঐতিহ্য নিয়েই আমরা কয়েকজন গলা মেলালাম কোক স্টুডিও বাংলার নতুন গান তাঁতিতে। এই গান বাংলাদেশের তাঁতিদের এবং তাঁতশিল্পের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থাকবে। নববর্ষের আগমনে এই নতুন গান আমাদের দেশের শাড়ি এবং তাঁতশিল্পকে আরও বর্ণময় করে বিশ্বের আঙিনায় পৌঁছে দেবে বলেই আশা করি।’

তিনি আরও বলেন, ‘আমি নিজে শাড়ি খুব ভালোবাসি, বাংলাদেশের জামদানি, মসলিনসহ সমস্ত দেশীয় শাড়ি আমার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে অচিরেই। আমি বিশ্ব আঙিনায় বহুবার বাংলাদেশের জামদানি শাড়িকে পরিবেশনা করেছি। শাড়ির প্রতি সেই ভালোবাসা এবং অর্ণবের আন্তরিক অনুরোধ থেকেই এই গানের সঙ্গে আমার যুক্ত হওয়া। দুর্দান্ত একটি টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হলো। যারা গান পছন্দ করেন, শাড়ি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যকে সম্মান করেন, আমি নিশ্চিত এই গান তাদের ভালো লাগবে।’

কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। জয়া আহসানকে নিয়ে অর্ণব লেখেন, ‘জয়া আহসান বন্ধু মানুষ। দেশ-বিদেশে সব অনুষ্ঠানে জামদানি শাড়ি পরে তার কদর বাড়ায়, সঙ্গী করে নিলাম তাকেও। অভিনয়ের পাশাপাশি ও যে ভালো গান করে সেটা হয়তো সবাই জানে না।’

কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৮০ জনের বেশি শিল্পী, সুরকার নিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে। এতে মোট ১১টি গান থাকছে। এর মধ্যে নতুন চমক হিসেবে পাওয়া যাবে সংগীত তারকা হাবিব ওয়াহিদের গান। এছাড়া গেলো আসরের মতো এবারও থাকছে ব্যান্ড ‘মেঘদল’র একটি গান।

তৃতীয় সিজন নিয়ে আয়োজনটির মিউজিক কিউরেটর অর্ণব বলেন, ‘দেশীয় সংস্কৃতি উদযাপন করতে আরও একবার হাজির হয়েছি আমরা। এই সিজনে আমরা গান ও স্টোরিটেলিংয়ের ক্ষেত্রে আরও নতুনত্ব আনার চেষ্টা করেছি, যা উদ্ভাবন ও সৃজনশীলতার প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও ফুটিয়ে তুলবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

নির্মাণ শ্রমিক ও রঙ পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ফার্নিচার ও রঙ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের র‌্যালি, আলোচনা ও অর্থ বিতরণ

ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মীরগাং ও গনেশপুর প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

১০

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

১১

ডিসি সম্মেলন শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

১২

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

১৩

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

১৬

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

১৭

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

১৮

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

১৯

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705