বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোলে মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক: ম্যাচের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ইন্টার মায়ামি। তবে তা সত্ত্বেও লিওনেল মেসির ম্যাজিকে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

মেজর লিগ সকারে নাশভিলে এসসিকে ৩-১ গোলে হারিয়েছে তাতা মার্তিনোর দল। তিনটি গোলেই অবদান রাখেন মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
চেস স্টেডিয়ামে মায়ামির সমতাসূচক গোলটি আসে ১১তম মিনিটে। বক্সের ভেতর বাঁ প্রান্ত থেকে মেসির শট ঠেকিয়ে দেন নাশভিলে গোলরক্ষক। কিন্তু বল চলে যায় লুইস সুয়ারেসের কাছে। তার পাস থেকে এবার গোল করতে কোনো ভুল করেননি মেসি।

ম্যাচের ৩৯তম মিনিটে মেসির কর্নার থেকে দারুণ এক হেডে মায়ামিকে এগিয়ে দেন সের্গিও বুসকেতস। বিরতির পর নাশভিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা আর পায়নি।

উল্টো লিওনার্দো আফোনসোকে বক্সের ভেতর ফাউল করে বিপদ ডেকে আনেন তাদের ডিফেন্ডার জশ বাউয়ার। স্পট কিক থেকে খুব সহজেই দলের তৃতীয় গোলটি এনে দেন মেসি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।

মায়ামির পরের ম্যাচ আগামী রোববার নিউ ইংল্যান্ডের বিপক্ষে। ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!