বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৪, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিল্পীদের ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা মিশা-ডিপজলের

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে বড় চমক দেখিয়েছে মিশা-ডিপজল পরিষদ। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এই প্যানেল থেকে প্রার্থী হওয়া মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।

এছাড়া মোট প্রার্থীর তিন জন ছাড়া বাকি সবাই জিতেছেন এই প্যানেল থেকে।

শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনের পর প্রথমবারের মতো রোববার (২১ এপ্রিল) শিল্পী সমিতিতে পা রাখেন মিশা-ডিপজল। সমিতিতে গিয়ে সপ্তাহে দু’দিন শিল্পীদের ফ্রি চিকিৎসা প্রদানের ঘোষণা দেন এই দুই দাপুটে অভিনেতা।

এফডিসিতে গিয়ে মিশা-ডিপজল বলেন, আমাদের প্রথম কাজ শিল্পীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া। ২৩ এপ্রিলের পর সপ্তাহে দু’দিন ডাক্তার আসবেন সমিতিতে। আমরা শিল্পীদের ফ্রি চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধও দেব। এটাই আমাদের প্রথম কাজ। এর পরে পর্যায়ক্রমে বাকি কাজগুলো করব ইনশাআল্লাহ।

বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেছিলেন, আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব। নির্বাচনে হার-জিত বড় কথা না। নিপুণকে আমিই এনেছিলাম চলচ্চিত্রে। তাকে আমি মেয়ের মতোই আদর করি।

শুক্রবার (১৯ এপ্রিল) ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়ে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সঙ্গে সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বিএইচ নিশান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০