বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা: শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট: তাপপ্রবাহে কয়েক দফা বন্ধ থাকার পর মাধ্যমিক স্তরের শ্রেণিকক্ষে পাঠদান যথারীতি শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

শনিবার থেকে কতদিনের জন্য শ্রেণিকার্যক্রম চলবে- জানতে চাইলে এম এ খায়ের বলেন, এটি সাময়িক। বন্ধের কারণে শিখন ঘাটতি পূরণ হলেই শনিবারের সিদ্ধান্ত বদল করা হবে।

তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণার জন্য আদালত যে নির্দেশনা দিয়েছিল আদালত। সে অনুযায়ী, বৃহস্পতিবার বন্ধ রাখা হয় মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান।

তাপদাহের কারণে ঈদুল ফিতর ও নববর্ষের ছুটির পর ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়।

কিন্তু তাপদাহের তীব্রতার কারণে ২৯ এপ্রিল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

এরপর ৩০ এপ্রিল ২৭ জেলার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০