বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৪, ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সানা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মরহুম রওশন আলী সানার ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দুইটার দিকে তিনি ইন্তেকাল করেন।

শনিবার (৪ মে) জোহরবাদ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন এর নেতৃত্বে গার্ড অফ নার প্রদান ও তেঁতুলিয়া সানাপাড়া জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ আব্দুল জলিলের ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মধুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি ও মরহুমের জামাতা এস এম গোলাম রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সানা ১৯৭১ সালে ভারতের হিঙ্গলগঞ্জসহ বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধকালীন কমান্ডার আবুল খায়েরের নেতৃত্বে সাতক্ষীরার কুলিয়া, ফিংড়ি, ব্যংদহাসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!