বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৪, ৯:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাজিলে বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্রান্ডে দো সুলেতে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৮ জনে।

মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এছাড়া, বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যটির ইতিহাসে ১৯৪১ সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে। রোববার (৫ মে) ১০৫ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। যা আগের দিন প্রায় ৭০ জন ছিল।

এদিকে প্রবল বৃষ্টির কারণে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধসের ঘটনা ঘটেছে। একটি বাঁধ আংশিক ভেঙে গেছে। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রিও গ্রান্ডে দো সুলের চার লাখেরও বেশি মানুষ।

বেশ কয়েকটি শহরের রাস্তা ও সেতু ভেঙে গেছে। তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরগুলো। এদিকে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ সুপেয় পানির সংকটে পড়েছেন।

বন্যায় আটকেপড়াদের উদ্ধারে ও খাবার এবং পানীয় সরবরাহের জন্য স্বেচ্ছাসেবকরা নৌকা, জেট স্কি, এমনকি সাঁতার কেটে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রেতে একজন উদ্ধারকর্মী ফ্যাবিয়ানো সালদানহা বলেছিলেন, জেট স্কি ব্যবহার করে আমি ও তিন বন্ধু শুক্রবার থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করেছি। একটি রাস্তায় প্রবেশ করার সময় আমরা কেবল একটি শব্দও শুনতে পেয়েছি – ‘সাহায্য’,’ ‘সাহায্য’।

কেন্দ্রীয় সরকারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলটি পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

এদিকে বন্যা পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে এটিকে যুদ্ধ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট।

ব্রাজিলের জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, পোর্তো আলেগ্রেতে গুয়াইবা হ্রদ ও এর তীর ভেঙে যাওয়ার কারণে বন্যা পরিস্থিতি এতো ভয়াবহ রূপ নিয়েছে। পানির স্তর অনেক বেড়েছে। কোথাও কোথাও দ্বিতল বাড়িও ডুবে গেছে।

চলতি বছরের বিগত চার মাসে অন্তত চার দফা বন্যা হয়েছে ব্রাজিল। আর গত বছরের মাঝামাঝি থেকে শুরু করে বছরের শেষ নাগাদ দেশটিতে একাধিক বন্যায় অন্তত ৭৫ জনের মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!