বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরে আজই যা‌চ্ছে ব্যালট

সুলতান শাহাজান, শ্যামনগর: নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শুরু করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরের দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের ১৬টি কেন্দ্রে এক দিন আগেই পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। উপ‌জেলার অন্যান্য কেন্দ্রগুলোতে আজ নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নো হ‌লেও ব্যালট পেপার পাঠানো হবে ভো‌টের দিন (৮ মে) সকালে।

মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন দুর্গম দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম।

এসব এলাকায় ব্যালট পেপার পৌঁছানোর পর থেকে নির্বাচন শুরুর আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় থাকবেন।

এছাড়া উপজেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, উপজেলার ৯২টি কেন্দ্রে রয়েছে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৪৬৬। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ২৯২ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩ জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০