বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মনোনয়ন ফিরে পেতে তামিম আহমেদ সোহাগের আপিল

ডেস্ক রিপোর্ট: মনোনয়ন ফিরে পেতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আপিল করলেন সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. তামিম আহমেদ সোহাগ।

মঙ্গলবার (৭ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আপিল আবেদন করেন তিনি। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. তামিম আহমেদ সোহাগ জানান, বেসিক ব্যাংক থেকে তার পিতা ১ লাখ ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেছিলেন। ঋণ নেওয়ার সময় অ্যাড. তামিম হোসেন সোহাগ তার পিতার গ্রান্টার হিসেবে স্বাক্ষর করেন। ওই ঋণের এক কিস্তি বাকী থাকায় ঋণ খেলাপির দায়ে নির্বাচন কমিশন তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে ব্যাংক ঋণ পরিশোধ করে প্রার্থীতা ফিরে পাওয়ার আবেদন করেছেন তিনি।

তিনি বলেন, ইনশাআল্লাহ আইনী জটিলতা কাটিয়ে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবো।

তামিম আহমেদ সোহাগ ইতোপূর্বে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০