বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবার পরিচয় নিয়ে প্রশ্ন, তিন বছর পর ছেলেকে নিয়ে প্রকাশ্যে নুসরাত

বিনোদন ডেস্ক: টলিউডের প্রথম সারির নায়িকাদের একজন নুসরাত জাহান। তবে ক্যারিয়ারে তিনি যতটা সফল, ব্যক্তিগত জীবন নিয়ে ততোটাই বিতর্কিত। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতি নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই নায়িকা।

অভিনেতা যশকে বিয়ের পর ২০২১ সালে প্রথম সন্তানের মা হন নুসরাত। সে সময় ছেলের জন্ম, পিতৃ পরিচয় নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। যে কারণে ক্যামেরার সামনে ছেলের মুখ না দেখানোর সিদ্ধান্ত নেন এই তারকা।

ছেলে ঈশানকে সব রকম প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন নুসরাত-যশ। তিন বছরেও ক্যামেরার লেন্স খুঁজে পায়নি এই তারকা দম্পতির সন্তানকে। তবে এবারই প্রথমবারের মতো ফাঁস হলো ইশানের ছবি।

গত ৫ মে ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিন। যেখানে উপস্থিত ছিলেন নুসরাত ও তার ছেলে ইশান। সেখানেই ক্যামেরায় ধরা পড়েছেন তারকাপুত্র। ছবি দেখে বোঝা যাচ্ছে, পুরো পার্টিতে তিনি মজে ছিলেন খেলার মুডে।

সামাজিক মাধ্যমে নুসরাত পুত্রের ছবিগুলো ছড়িয়ে পড়েছে। যেগুলো দেখে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ বলছে, ‘পুরো কিউটের ডিব্বা।’ কারো মন্তব্য, ‘বাবা যশের মতোই দেখতে হয়েছে ঈশান।’

প্রসঙ্গত, করোনা লকডাউন চলাকালীন ২০২১ সালে প্রকাশ্যে আসে নুসরত অন্তঃসত্ত্বা। সেই সময় পিতৃ পরিচয় নিয়ে ওঠে প্রশ্ন। কারণ তখনও স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়নি নুসরাতের। এরপরই তার বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেন নেটিজেনরা।

যেই আলোচনা থামিয়ে দেন যশ-নুরসাত। পুরো সময়ই অভিনেত্রীর পাশে ছিলেন এই অভিনেতা। নায়িকার সন্তানের পিতৃ পরিচয় দেন তিনি। এমনকি জন্ম সনদেও বাবার নাম হিসেবে যশের নাম লেখেন নুসরাত। এরপর একসঙ্গেই তাদের তিনজনের সুখের সংসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!