বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ মে ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌরসভায় ডা. রুহুল হককে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হককে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা পৌরসভা।

সোমবার (২০ মে) বিকালে পৌর মেয়রের কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

পরে পৌর পরিষদের সাথে মতবিনিময় করেন তিনি।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও পৌরসভার সিইও নাজিম উদ্দীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেন, সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন হলে সাতক্ষীরা জেলার উন্নয়ন হবে। পৌরসভার জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সাতক্ষীরার মানুষ বারবার ভুল করে উন্নয়ন বঞ্চিত হয়েছে। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে। আর ভুল করলে চলবে না।

তিনি বলেন, পৌরসভার উন্নয়নে আমাকে দিয়ে কাজ করিয়ে নিন। সকলে মিলে সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন করতে হবে। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে নিয়ে এসেছে। তার কারণে দেশের উন্নয়নে কাজ করতে পারছি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন প্রমুখ।

এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় সাতক্ষীরা পৌরসভার জন্য অর্থ বরাদ্দ, শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতার ব্যবস্থা, স্যানিটেশন, সুপেয় পানি ও ড্রেনেজ ব্যবস্থার জন্য বিশেষ বরাদ্দের দাবি তুলে ধরেন।

সভায় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, ৭নং কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১০

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১১

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১২

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৩

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৪

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৫

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৬

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১৭

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৯

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!