বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফৌজদারি মামলার সব অভিযোগেই দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলার সবগুলো অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। নিউইয়র্কের একটি আদালত এই রায় দিয়েছে। খবর বিবিসি, রয়টার্স।

ট্রাম্প মূলত ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির ৩৪টি অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে একটি ছিল ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুস দিয়েছিলেন তার আইনজীবী।

আগামী ১১ জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কারাদণ্ড হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি।

ট্রাম্প তার বিরুদ্ধে হওয়া এই রায়কে অসম্মানজনক বলে অভিহিত করেছেন এবং মামলায় নেতৃত্ব দেওয়া বিচারক মার্চানের সমালোচনা করেছেন।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রচারণা এবং জো বাইডেনকে হারিয়ে ফের হোয়াইট হাউজে ফিরে যাওয়ার দৌঁড়ে ট্রাম্প যখন উঠেপড়ে লেগেছেন ঠিক সে সময়ই তার বিরুদ্ধে এমন রায় ঘোষণা হলো।

ছয় সপ্তাহ ধরে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসসহ ২২ জন সাক্ষীর সাক্ষ্য শুনেছেন আদালত। মূলত যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগই এই মামলার মূল বিষয় হয়ে উঠেছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক এই পর্ন তারকাকে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ট্রাম্প তার সাবেক আইনজীবীর মাধ্যমে ঘুষ দিয়েছিলেন।

এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ড্যানিয়েলস। সেই সঙ্গে ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের কথাও অস্বীকার করেছেন তিনি। তার দাবি, তার মুখ বন্ধ রাখতে ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন তাকে টাকা দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!