বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোববার সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক অবরোধ করবে নাগরিক কমিটি, সফল করার আহবান

সাতক্ষীরা শহরের শহিদ রিমু সরণিস্থ সরকারি কলেজ সড়ক পুনর্নির্মাণের দাবিতে আগামী ২ জুন রোববার সকাল ৯টা থেকে শহরের পোস্ট অফিসের মোড়ে আহুত প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

শুক্রবার (৩১ মে) সকাল ১০টায় সংগঠনের এক সভায় এই আহবান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল।

জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা পোস্ট অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কার্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সাতক্ষীরা রেজিস্ট্রি অফিস, জেলা সমবায় অফিস, সাতক্ষীরা টেলিফোন অফিস, শহর সমাজ সেবা অফিস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার কার্যালয়, পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের মত অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীজীবীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু পৌর কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও দীর্ঘদিন যাবৎ সড়কটি পুনর্নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

এ ব্যাপারে গত ৮ মে মানববন্ধন কর্মসূচি থেকে সড়ক পুনর্নির্মাণের আল্টিমেটাম দেয় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। কিন্তু পৌর কর্তৃপক্ষ সড়ক নির্মাণে দৃশ্যত কোনো কার্যক্রম শুরু করেনি।

নাগরিক কমিটির সভার বক্তারা সরকার ঘোষিত সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষা বর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু, নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, ঘোষিত পাটকেলঘাটা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু, জলাবদ্ধতা নিরসন, বেড়িবাধ সংস্কার, উপকূলীয় বোর্ড গঠনসহ বাজেটে সাতক্ষীরার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দসহ ২১দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির সভাপতি আবুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচির শেখ মোসফিকুর রহমান মিল্টন, এনজিও কর্মী অ্যাড. মুনির উদ্দীন, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অ্যাড. আল মাহামুদ পলাশ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সাংবাদিক জহুরুল কবির, বায়েজিদ হাসান প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০