বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৩, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদ দেখা গেছে, ঈদ শনিবার

ডেস্ক রিপোর্ট: দেশের আকাশে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২২ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান ২৯ দিনেই শেষ হল। হিজরি রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর পালন করে থাকেন।

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের এখন ঈদের আনন্দে মেতে উঠার অপেক্ষা। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার চট্টগ্রাম, সাতক্ষীরা, মাদারীপুর, বরিশাল, জামালপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ঝিনাইদহ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, লালমনিরহাটসহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদ পালন করা হচ্ছে।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে রাজধানী।

এবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

২

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৩

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৪

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৫

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

৬

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

৭

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

৮

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৯

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১০

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১১

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১২

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৩

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৪

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৫

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

১৬

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার

১৭

হামজার হাতে আর্মব্যান্ড, তিন পরিবর্তন নিয়ে রাতে শ্রীলঙ্কা বধে নামছে বাংলাদেশ

১৮

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

১৯

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

২০