বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ জুন ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বলিউড ‘কুইন’ থেকে কঙ্গনা এখন ‘মাণ্ডি ক্য়ুইন’

বিনোদন ডেস্ক: বলিউড ‘কুইন’ থেকে তিনি এখন ‘মাণ্ডি ক্য়ুইন’। হিমাচলবাসীরা বর্তমানে এই নামেই সম্বোধন করছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

অন্যদিকে কঙ্গনাও কিন্তু রাজনীতিতে নেমেই বলিউডকে ভুলে গেছেন। নির্বাচনী প্রচারণার সময় স্পষ্টই জানিয়ে দেন, ভোটে জিতলে, অভিনয় ছেড়ে দেবেন তিনি।

কঙ্গনা ভোটে তো জিতেছেন, এখন কি তাহলে অভিনয় ছেড়ে দেবেন? এমন প্রশ্নই তুলেছেন নেটিজেনরা।

গত মঙ্গলবার নির্বাচনে জেতার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় কঙ্গনা বলেন, ‘এটি আমার জীবনের বিশেষ একটি দিন। যেহেতু আমার প্রথম নির্বাচন ছিল, রাজনীতিতেও প্রথম- সে কারণে নানা অনিশ্চয়তা ছিল। তবে আমি ধন্যবাদ জানাতে চাই দলীয় নেতা-কর্মীদের।’

‘বিশেষ করে নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথা নত করে ধন্যবাদ জানাই মাণ্ডির সকল মানুষকে। মাণ্ডিকন্যা, মাণ্ডির বোন কঙ্গনাকে এতো ভালোবাসা দিয়েছে। মাণ্ডির সেনা হিসেবে মাণ্ডিকে রক্ষা করব। উন্নতি করব।’

এদিনই কঙ্গনা জানান, আমি হিমাচলের মেয়ে। হিমাচল প্রদেশের উন্নতিই এখন আমার প্রধানধর্ম। তাই মাণ্ডিকে ছেড়ে মুম্বাই ফিরছি না।

তাহলে কী বলিউড তথা অভিনয় ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন কঙ্গনা? সে প্রশ্নের অবশ্য়ই উত্তর স্পষ্ট করেননি কঙ্গনা। শুধু জানিয়েছেন, রাজনীতি ছাড়া আপাতত কিছু ভাবতে চাই না।

‘খাঁটি দেশপ্রেমিক’ হিসেবে নিজেকে আগেই চিনিয়েছেন কঙ্গনা। এবার রাজনীতিবীদ হিসেবে কেমন করেন সেটাই প্রমাণ করার পালা। যদিও আগামী কয়েক বছরের জন্য হিমাচলবাসী ভরসা রেখেছেন এই অভিনেত্রীর উপরই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০