বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৪, ৮:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোল, বড় জয়ে কোপার প্রস্তুতি সারল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | আগের ম্যাচে না থাকলেও এ ম্যাচে শুরুর একাদশে ছিলেন লিওনেল মেসি। খেললেন পুরো ৯০ মিনিট, করলেন জোড়া গোল ও এক অ্যাসিস্ট।

তার দাপুটে পারফরম্যান্সে কোপা আমেরিকার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল আর্জেন্টিনা। বড় টুর্নামেন্টের আগে এমন জয় কে না চায়! বিশ্বচ্যাম্পিয়নরাও ঠিক সেটাই আদায় করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডএক্স ফিল্ডে ফিফা প্রীতি ম্যাচে আজ গুয়াতেমালাকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের চতুর্থ মিনিটে কিছু বুঝে ওঠার আগেই নিজেদের ভুলে গোল হজম করে বসে লিওনেল স্কালোনির দল। ভুলটা অবশ্য লিসান্দ্রো মার্তিনেসের। নিজেদের জালে বল ঢুকিয়ে গুয়াতেমালাকে উৎসবের উপলক্ষ এনে দেন এই ডিফেন্ডার।

সেই গোল শোধ দিতে অবশ্য বেশি সময় নেয়নি আলবিসেলেস্তেরা। তবে এবার ভুলটা হয় নিকোলাস হাগেনের কাছ থেকে। গুয়াতেমালার এই গোলরক্ষক বক্সের ভেতরই ভুল করে পাস দিয়ে বসেন মেসিকে। ফাঁকায় থাকা মেসি কোনোমতেই সেই সুযোগকে বিফলে যেতে দেননি। বাঁ পায়ের জোরালো শটে দলকে সমতায় ফেরান এই ফরোয়ার্ড।

৩৯তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে ব্যবধান দ্বিগুণ করেন লওতারো মার্তিনেস। বিরতির পর শুরুতে কিছুটা ঢিলেমি দেখালেও পরে আবারও গুয়াতেমালার ওপর চাপ বজায় রাখে বিশ্বচ্যাম্পিয়নরা। ৬৬ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান বাড়ান মার্তিনেস। এর ১১ মিনিট পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। আনহেল দি মারিয়ার সঙ্গে ওয়ান-টু করে দারুণ চিপে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। ১১ বছর আগে এই দিনেই গুয়াতেমালার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আজ সুযোগ থাকলেও সেই সৌভাগ্য হয়নি।

এদিকে, কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ২১ জুন ভোরে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!