বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারও নির্বিচারে গুলি ছুড়ে তিনজন হত্যা করলো এক বন্দুকধারী। এই ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ আরও অন্তত ১০ জন।
দেশটির আরকানসাস অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটে এক বন্দুকধারী নির্বিচার গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অঙ্গরাজ্যটির লিটল রক এলাকা থেকে প্রায় ১১২ কিলোমিটার দক্ষিণে ফোর্ডসি শহরের ম্যাড বুচার গ্রোসারিতে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের সকলেই শঙ্কা মুক্ত। খবর সিবিএস নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সুপার স্টোরটির পার্কং লটে এক ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছুড়ছেন।

বন্দুকধারী ব্যক্তির নাম ট্র্যাভিস ইউজিন পোসি। তার বয়স ৪৪ বছর, তিনি আরকানসাসের নিউ এডিনবার্গের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুজন নিহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০