বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ জুলাই ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুবলীকে চেনেন না মিমি!

বিনোদন ডেস্ক | ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন শবনম বুবলী। তার সঙ্গে সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব।

কিন্তু গণমাধ্যমের সামনে শাকিবের স্ত্রী দাবি করেই চলেছেন ‘বসগিরি’ সিনেমার এ নায়িকা।

এদিকে ‘তুফান’ সিনেমায় শাকিব ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী জুটি বেঁধেছেন। একসঙ্গে দীর্ঘদিন শুটিং করার পরও নায়কের সাবেক স্ত্রী ও ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বুবলীকে চিনলেন না মিমি।

বুবলীর নাম উঠতেই অবাক বিস্ময়ে মিমি তার ‘তুফান’ সিনেমার পরিচালক রায়হান রাফীর কাছে জানতে চান- কে এই বুবলী? এমন ঘটনা ঘটেছে কলকাতায়।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় কলকাতায় তুফানের প্রচারে দেখা গেছে শাকিব ও মিমিকে। সেখানে সিনেমার প্রিমিয়ার শোর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন সংশ্লিষ্টরা। এ সময় এক সাংবাদিক শাকিবের কাছে মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কেমন ছিল, এ বিষয়ে জানতে চান। তা ছাড়া বুবলী সিনেমাটি দেখেছেন কি না সেটিও জানতে চান গণমাধ্যমের ওই কর্মী।

সাংবাদিকের এমন প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ ছিলেন শাকিব। কিছুটা হাসতেও দেখা যায় নায়ককে। এ সময় মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে উত্তর দিয়েছেন তিনি। বলেছেন, মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল উরাধুরা। এমন পরিস্থিতিতে মিমি পরিচালক রায়হান রাফীকে জিজ্ঞেস করেন- বুবলী কে? এ বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

২

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

৩

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৪

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

৬

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

৭

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৮

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৯

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১০

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১১

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

১২

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৩

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১৪

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১৫

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১৬

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১৭

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৮

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৯

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

২০