বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ জুলাই ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের সোলপুরে বেড়িবাঁধে ভাঙন, আতংকে এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্ত নদী ইছামতির সোলপুর এলাকায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, আন্তঃসীমান্ত নদী ইছামতির ভাড়াশিমলা ইউনিয়নের সোলপুর বিওপি ও শ্মশান ঘাটের মাঝামাঝি স্থানে প্রায় দেড়শো গজজুড়ে বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীর কূলে ২-৩ ফুট দেবে যাওয়ায় আতংকের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে এই ভাঙন দেখা দেয়। যা শনিবার বৃহৎ আকার ধারণ করে। এতে আতংক নিয়ে নির্ঘুম রাত কাটিয়েছে এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন নাঈম বলেন, ভাঙনের বিষয়টি ওয়াপদার এসওসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু তারা বিষয়টি আমলে নেননি। একারণেই আজ বিপদজনক পরিবেশ তৈরী হয়েছে। যে কোন সময়ে বেঁড়িবাধ ভেঙে ভাড়াশিমলা ইউনিয়নের সুইলপুর, ব্রজপাটুলী, সাদবসু, বাগমারী, কামদেব পুরসহ বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে শতশত ঘরবাড়ি, হাজার হাজার হেক্টর জমির ফসল, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা।

এদিকে, দুপুরে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময়ে পাউবো কর্মচারীরা ভাঙনকবলিত স্থান মাটি দিয়ে ঢেকে তার উপর গাছের ডালপালা দিয়ে দেন। এ যেন গর্তে ঈদুর রেখে মুখ বন্ধ করার মত অবস্থা।

পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বর উপ বিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস বলেন, এটা তেমন কিছু না, তাছাড়া আমাদের নিকট জিও ব্যাগ পর্যাপ্ত থাকলেও বালি না থাকায় কাজ করতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি। দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!