বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোটা সংস্কারে প্রয়োজনে সংসদে আইন পাস: জনপ্রশাসনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রয়োজনে সংসদে আইন পাস করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‌‘প্রয়োজন হলে সংসদে আইন পাস হতে পারে আলোচনার মাধ্যমে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী নির্বাহী বিভাগ কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে।

এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনে আইন, বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তাকে এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তারা শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির সঙ্গে একমত। প্রয়োজনে আজকেই তারা আলোচনায় বসতে রাজি।

একই সঙ্গে কোটা নিয়ে আপিল বিভাগের শুনানির তারিখ এগিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০