বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাশুড়ি হিসেবে কেমন হবেন, জানালেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টালিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিজে বেশ চর্চিত তিনি। মাঝেই মাঝেই স্থানীয় গণমাধ্যমে চলে আসেন আলোচনায়। এদিকে অভিনেত্রীর ছেলে অভিমন্যু; তাকে নিয়েও চর্চার শেষ নেই। শোনা যায়, ছেলের প্রেমিকার সঙ্গেও নাকি বেশ ভাল সম্পর্ক শ্রাবন্তীর। তাই আলোচনা, শাশুড়ি হিসেবে কেমন হবেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক অনেকটা বন্ধুর মত। তাইতো ছেলে অভিমন্যুর প্রেমিকার খবরও ছেলের কাছ থেকেই জেনে নিতে পারেন মা।

অনেক আগে পশ্চিম বাংলার জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ওয়ানে খেলতে গিয়েছিলেন শ্রাবন্তী। সেখানে তিনি বলেছিলেন, অভিমন্যুর সব বন্ধুদের চেনেন তিনি। তাদের নিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে রেস্তোরাঁয় খেতে যাওয়া, সবই করেন এই নায়িকা।

ওই টিভি শোতে সেসময় প্রসঙ্গ ওঠে- শাশুড়ি হিসেবে কেমন হবেন শ্রাবন্তী। উত্তরে বলেছিলেন, ‘আমি ভীষণ মাই ডিয়ার শাশুড়ি হব।’ অর্থাৎ তিনি তার গৃহবধুর কাছে ‘প্রিয় মানুষ‘ হিসেবে গড়ে উঠবেন।

উল্লেখ্য, খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। মাত্র ১৬ বছর বয়সেই মা হয়েছিলেন অভিনেত্রী। এদিকে ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে সফল হলেও ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটার সম্মুখীন হয়েছেন এই নায়িকা। শোনা যায়, অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী একটা সাজানো সংসার চাইতেন। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করতে ভালোবাসতেন তিনি।

যদিও বিয়ের বেশ কয়েক বছর পর পরিচালক রাজীবের সঙ্গে বিচ্ছেদ ঘটে শ্রাবন্তীর। এরপর আরও দু’বার গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তবে একটি বিয়েও টেকেনি। এখন নিজের কাজ আর পরিবার নিয়েই ব্যস্ত নায়িকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০