বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জননিরাপত্তায় বিজিবির টহল জোরদার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জননিরাপত্তায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ ও থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে এলাকায় ডাকাতিসহ লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা থেকে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টহল দেওয়া শুরু করে বিজিবি।

এসময় কালিগঞ্জ থানা পরিদর্শনকালে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার বলেন, এই মুহূর্তে থানাগুলোকে যদি কার্যক্ষম করতে না পারি তাহলে আমাদের জনগণ তাদের কাঙ্খিত সেবাটুকু পাবে না। আর কাঙ্খিত সেবাটুকু না পেলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সকলকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন- কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালিগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক রাকিব হোসেন, মিডিয়া সমন্বয়ক শেখ শোয়েব আহমেদ, সমন্বয়ক রিয়াজ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১০

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

১১

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

১২

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

১৩

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১৫

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৭

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৮

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৯

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705