বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ মে ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘পাঠান’ ছাড়পত্র পেলে ১২ মে মুক্তি

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ‘পাঠান’। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির সরকারি অনুমতি মেলার পর প্রথম কোনো সিনেমা হিসেবে সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি। আগামী ৫ মে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের’। তবে, সমিতিগুলোর আপত্তির মুখে তা পিছিয়ে আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে পাঠান মুক্তি দিতে চায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার (৩ মে) সেন্সরে দুটি সিনেমার শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। সেই তালিকায় ‘পাঠান’ নেই। এরমধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয় ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য। তবে, দুই সপ্তাহ নয় শোনা যাচ্ছে এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি আগামী ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করবো। আমরা চেয়েছিলাম ৫ মে। এখন সমিতিগুলো যেহেতু আপত্তি করেছে। তাই আগামী ১২ মে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছি।’

সাফটা চুক্তির আওতায় সরকার ১১ এপ্রিল ৫ শর্তে দুই বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে। ফলে সিনেমা হল মালিকদের প্রায় আড়াই দশকের দাবি মেনে নিয়েছে সরকার। অবশ্য এজন্য চলচ্চিত্রের ১৯ সংগঠনের কর্তাব্যক্তিদের হিন্দি ছবি আমদানিতে কোনো আপত্তি নেই এ মর্মে লিখিত দিতে হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০