বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিএম কাদেরসহ জাপা নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এসপিকে স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা জাতীয় পার্টি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম সরদার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জাতীয় যুব সংহতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা তরুণ পার্টির আহবায়ক মোহাম্মদ আবু ইয়াছিন, সদস্য সচিব আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস, মোঃ নাজমুল হোসেন , আব্দুর রহিম, মোঃ বদরুজ্জামান বদু প্রমুখ।

স্মারক লিপিতে বলা হয়, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পর্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে বক্তব্য রাখেন। পরবর্তীতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। ছাত্র-জনতার বিজয়ে তাদেরকে অভিনন্দন জানায়।

এরপরেও একটি মহল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।

স্মারকলিপিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দায়েরকৃত মামলাগুলোকে মিথ্যা আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০