বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ত্রী বিকিনি পরে ঘুরবেন, তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী

ডেস্ক রিপোর্ট: ভালোবাসার মানুষকে খুশি করতে সব পুরুষই চায় ব্যতিক্রমী কিছু করতে। এই যেমন, মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে ভালোবাসার মানুষ মমতাজকে অমর করে রেখেছেন। প্রেম-ভালোবাসার আবেগী ইতিহাসে ফিরলে এমন কতোই না নিদর্শন মিলবে! মানুষের যা কিছু সৃষ্টি, যা কিছু সুন্দর-তার মূলেই ভালোবাসা-প্রেমকাহিনী।

এমন ব্যতিক্রমীই নিদর্শনই স্থাপন করেছেন সৌদি নাগরিক জামাল আল নাদাক (২৬)। তবে তিনি তাজমহল হয়তো নির্মাণ করতে পারেননি কিন্তু প্রিয়তমার আবদার ঠিকই রেখেছেন। স্ত্রীর আবদারটা ছিল বিকীনি পড়ে সৈকতে নিরাপদে ঘুরে বেড়ানোর। এমন আবদারে কোটিপতি জামাল বিকীনি নয় কিনে দিয়েছেন পুরো একটা দ্বীপ। যার জন্য তাকে খরচ করতে হয়েছে ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০০ কোটি। তবে নিরাপত্তা নিশ্চিতে দ্বীপটি এশিয়ার কোথায় অবস্থিত তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানায়।

আল নাদাক ক্যাপশনসহ ব্যক্তিগত দ্বীপের একটি ভিডিও তার ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “তুমি একটি বিকিনি পড়তে চেয়েছিলে তাই তোমার কোটিপতি স্বামী তোমাকে একটি দ্বীপ কিনে দিয়েছি।”

২৬ বছর বয়সী দুবাইয়ের ব্যবসায়ী জামাল আল নাদাকের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত।

এইচটি ডট কমের সাথে আলাপকালে, তিনি নিজেকে “পূর্ণ সময়ের গৃহিণী” হিসেবে বর্ণনা করেছিলেন। জামালের সাথে পরিচয়ের বিষয়ে তিনি বলেন, দুবাইতে পড়ার সময় তার সাথে দেখা হয়। এবং তাদের বিয়ের বয়স এখন তিন বছরেরও বেশি।

তিনি বলেন, “আমার স্বামী চান আমি সৈকতে নিরাপদ বোধ করি যার কারণে তিনি এটি কিনেছিলেন”।

তবে স্ত্রীকে এমন মূল্যবান উপহার এবারই প্রথম দেননি তিনি। এর আগেও ১ মিলিয়ন ডলারের (প্রায় ১৩ কোটি টাকা) বিনিময়ে একটি হীরার আংটি কিনে দিয়েছিলেন। এছাড়াও তার শিল্পকর্মে ব্যয় করেছেন আরও ২ মিলিয়ন ডলার।

ভিডিওটি এক সপ্তাহেরও কম সময়ে ২ দশমিক ৪ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে।

তবে তার এই ভিডিওটির সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০