বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জবরদখলের হুমকির প্রতিবাদে শ্যামনগরে সংবাদ সম্মেলন

সুলতান শাহাজান: সাতক্ষীরার শ্যামনগরে জবরদখলের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে নিরাপত্তার দাবি জানিয়েছেন ভূমি মালিকরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভীতসন্ত্রস্থ জমির মালিকরা ভূমিদস্যুদের কবল থেকে রেহাই পেতে সেনাবাহিনী ও প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। এসময় জমি মালিকদের পক্ষে গোলাম রব্বানী, আলমগীর হোসেন ও মনির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামি মালিকরা জানান, দীর্ঘ তিন দশকের বেশী সময় ধরে শামনগর উপজেলার সৈয়াদালীপুর মৌজার ৩০ একর জমি তারা ভোগদখল করছেন। পৈত্রিক ও কোবলা সূত্রে প্রাপ্ত এসব জমিতে তারা চিড়ি খামার পরিচালনা করছেন। সাম্প্রতিক সময়ে একই এলাকার আবুল কাশেম ও প্রভাবশালী নুর ইসলামপাড়সহ যুবলীগ নেতা সাইফুল্লাহ ওই জমি জবর দখলের পায়তারা করছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৪ সালে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তৎকালীন তহশীলদার অপ্রদর্শিত সম্পত্তির দাবি তুলে উক্ত জমি সরকারি খাস খতিয়ানভুক্ত উল্লেখ করে এক বছরের জন্য বন্দোবস্ত দেন। পরবর্তীতে কাগজপত্র সরবরাহের মাধ্যমে এডিসি (রাজস্ব) বরাবর আপিলের পর তারা উক্ত জমি ফেরত পান। পরবর্তীতে বন্দোবস্ত প্রাপ্তরা একাধিকবার ধারাবাহিকভাবে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েও সুবিধা করতে পারেনি। এমতাবস্থায় উচ্চ আদালতে বিচারাধীন উক্ত মামলা শেষ পর্যায়ে হলেও ভূমিদস্যু হিসেবে চিহ্নিত এসব ভূমিহীন ওই জমি জবর দখলে লাঠিয়াল বাহিনী নিয়ে মহড়া দিচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আলী হোসেনসহ সকলেই জায়গা-জমির মালিক। অথচ মামলাবাঁজ আবুল কাশেমের পরামর্শে তারা নিজেরা ভূমিহীন পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টায় লিপ্ত। এলাকার চিহ্নিত মামলাবাঁজ আবুল কাশেম, নুরইসলাম পাড় ও যুবলীগ নেতা সাইফুল্লাহ গোটা এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তাদের ভোগদখলীয় চিংড়ি প্রকল্প জবর দখলের পায়তারা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বীজ ও রাসায়নিক সার বিতরণ

লঘুচাপ, টানা পাঁচদিন হতে পারে ভারী বৃষ্টি

কালিগঞ্জে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

সাতক্ষীরা রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন: সভাপতি কেডি, সম্পাদক মেহেদী

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

জেলেখালি ভাই ভাই সংঘের প্রীতি ফুটবল ম্যাচ

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

১০

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি

১১

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

১২

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

১৩

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

১৪

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

১৫

মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও

১৬

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা, ৩ জনকে ছুরিকাঘাত

১৭

বেতন-ভাতা বৃদ্ধিসহ ডাক কর্মচারীদের দুই দফা, ৬ জুলাই থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

১৮

সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, যুক্ত হলো বিভাগীয় ফোরামে

১৯

কালিগঞ্জে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা!

২০
error: Content is protected !!