বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৪, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিন্দুদের অত্যাচার নির্যাতনে জড়িতদের বিএনপিতে ঠাই হবে না: সাবেক এমপি হাবিব

রিজাউল করিম: হিন্দুদের অত্যাচার নির্যাতনে জড়িতদের বিএনপিতে ঠাই হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এটা শুধু আমার কথা নয়, এটা দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশ। কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হবে আর আমি বসে থাকবম এমনটি কখনো হবে না।

বুধবার (২ অক্টোবর) সাতক্ষীরার কলারোয়া পৌরসভার অডিটোরিয়ামে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় হাবিবুল ইসলাম হাবিব নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতি না করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, দলের কোনো নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে চরিত্র দেখিয়েছে, সেই চরিত্র আমরা দেখাতে পারি না।

সভায় কলারোয় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথের সভাপতিত্বে ও সন্তোষ কুমার ঘোষের সঞ্চালনায় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মারুফ উল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!