বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৪, ১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক ২

রিজাউল করিম: সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দুইজনকে আটক করেছে বিজিবি। আটক দুজনের বাড়ি বাংলাদেশে হলেও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন, জেলার কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো গ্রামের মৃত নরিম গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন (৪২)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেড় হাজার বাংলাদেশি টাকা, দুই হাজার ৪৫০ ভারতীয় রুপি, দুটি ভারতীয় এনআইডি কার্ড ও একটি ভারতীয় স্মার্টকার্ড উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে তাদের ভারতে পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!