বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৪, ২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ড্রেন থেকে আবুল হোসেন (৮৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের দক্ষিণ পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবুল হোসেন (৮৪) সাতক্ষীরা শহরের মুনজিতপুরের একাডেমিক মসজিদ সড়কের মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে।

সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শফিকুল ইসলাম জানান, তার বাবা সম্প্রতি বেশ অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। রাতে সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজাখুঁজিও করা হয়। মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের দক্ষিণ পাশের একটি ড্রেনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেন। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে। অসাবধানতাবশত রাস্তা থেকে ড্রেনে পড়ে গিয়ে বাবার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কারো কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০