বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্ভর রাজনীতি চাই: ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীন

ডেস্ক রিপোর্ট: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্ভর রাজনীতি চাই।

শনিবার (১৯ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির সাতক্ষীরায় লিফলেট বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রদল সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এখন যেহেতু স্বাভাবিক পর্যায়ে উপনীত হয়েছে, শিক্ষার্থীদের আমাদের বিষয়ে জানার এবং বোঝার অধিকার রয়েছে। প্রতিটি ছাত্র সংগঠনের বিষয়ে শিক্ষার্থীরা চিন্তাভাবনা করবে, তারা মতামত দিতে পারবে। শিক্ষার্থীদের পার্থক্য বোঝার সময় দিয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, তাহলে সেটি অত্যন্ত ফলপ্রসূ এবং শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, শহর ছাত্রদলের আহবায়ক হাজী আইয়ুব আলী, সদস্য সচিব মো. শাহিন ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিহাবুজ্জামান, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মো. তুহিন রিয়াদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০