বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিব খানের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা ও শ্রাবন্তী

ডেস্ক রিপোর্ট: দুই বাংলার তুমুল জনপ্রিয় দুই চিত্রনায়িকা পূর্ণিমা আর শ্রাবন্তী চ্যাটার্জি। দুর্দান্ত অভিনয় দক্ষতার পাশাপাশি ডাকসাইটে সুন্দরী হিসেবেও এই দুই নায়িকার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। নয় থেকে নব্বই সব বয়সী পুরুষ তাদের ওপর ক্রাশ খায়। বয়সকে যেন মুঠোবন্দী করে রেখেছেন এই লাস্যময়ীরা।

পূর্ণিমা আর শ্রাবন্তী দুজনই জুটি বেঁধে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে। শাকিবের ক্যারিয়ারে পূর্ণিমার সঙ্গে বেশকিছু হিট ছবি রয়েছে। আর শ্রাবন্তীর সঙ্গেই ‘শিকারী’ ছবিতে অভিনয় করে ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছেছিলেন শাকিব খান।

এবার একসঙ্গে দেখা যাবে শাকিব খান, পূর্ণিমা ও শ্রাবন্তীকে। তবে সিনেমার পর্দায় নয়, বিদেশের একটি ইভেন্ট মাতাবেন এই জনপ্রিয় তিন তারকা।

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা প্রাপ্তির পর ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দুবাইয়ে নানা আয়োজনের স্বপ্ন দেখেছেন একাধিক পরিচালক ও ব্যবসায়া প্রতিষ্ঠানের কর্তারা। ক’দিন আগেই বেশ মোটা অংকের টাকায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড-এর অ্যাম্বাসেডর হিসেবে। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন এই নায়ক।আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন ঢালিউড কিং। সঙ্গে থাকবেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
ইতোমধ্যে ভিডিও বার্তায় নিজেদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীরা। কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে কোন বাংলাদেশি প্রতিষ্ঠানের এমন আয়োজন এবারই প্রথম। একই আয়োজনে যোগ দিবেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা শিল্পী।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। দুবাইয়ের বিখ্যাত গোল্ড বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি তাদের অবস্থান ক্রেতা-দর্শনার্থীর কাছে জানান দিতে এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা।

এদিকে আগামীকাল থেকে মুম্বাইতে ‘বরবাদ’র শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে থেকেই বরবাদের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!