বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ অক্টোবর ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঁদতে কাঁদতে আদালতে: শুনানি শেষে ব্যারিস্টার সুমন বললেন ‘সরি’

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রিমান্ড শুনানিতে আদালতে আনা হলে তাকে কান্নারত দেখা যায়। এসময় তার চোখ মুখ লাল হয়ে যায়। টিস্যু দিয়ে তাকে চোখ মুছতে দেখা যায়।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে ব্যারিস্টার সুমনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আনা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হালিম তাকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে এজলাসে তোলা হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা চোর চোর বলে চিৎকার করেন। এজলাসে প্রবেশের আগেই তাকে কান্নারত ও চোখ মুখ লাল অবস্থায় দেখা যায়। আদালতে উপস্থিত তার সমর্থকদের ইশারায় চুপ থাকতে বলেন। এসময় টিস্যু দিয়ে চোখ মুছেন তিনি।

প্রায় ৩০ মিনিট আদালতের রিমান্ড শুনানি হয়। এ সময় আসামির কাঠগড়ায় ঠাঁই দাঁড়িয়ে ছিলেন ব্যারিস্টার সুমন। কোন কথা বলেননি। শুনানির বিভিন্ন পর্যায়েও তাকে বিভিন্ন কটু কথা বলা হয়। তবে তিনি কোন প্রতিক্রিয়া দেখাননি।

শুনানি শেষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এজলাস থেকে বের হতে গেলে ব্যারিস্টার সুমন তার দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে কথা বলার জন্য কাছে ডাকেন। ফারুকী তার ডাকে সাড়া দেননি। তখন সুমন বলেন, মামলার কোন বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো না। রিমান্ড শুনানি ও আদেশ তো হয়ে গেছে। তারপরও ফারুকী তাকে না বলে এজলাস থেকে বের হওয়ার সময় ব্যারিস্টার সুমন আইনজীবীদের উদ্দেশ্যে বললেন ‘সরি’। এর কিছুক্ষণ পর দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে এজলাস থেকে বের করে ফের হাজতখানায় নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০