বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবাকে হত্যার বিচার পেতে আর কতদিন লাগবে, প্রশ্ন ছেলের

আলী আজীম, মোংলা (বাগেরহাট): জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোংলা উপজেলা শাখার সভাপতি মাহে আলমকে অপহরণ করে হত্যা করা হয় ২০২৩ সালের ১০ এপ্রিল। এরপর প্রায় দেড় বছরেও তার হত্যা রহস্যের কূল কিনারা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতারও করা হয়নি। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয়, পূর্বপরিকল্পিত ভাবে অপহরণ করে সুন্দরবনের করমজলে নিয়ে হত্যা করা হয় মাহে আলমকে। তবে পুলিশের রহস্যজনক ভূমিকায় প্রকৃত অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এই হত্যার বিচার পেতে আর কতদিন লাগবে?

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হত্যার শিকার মাহে আলমের ছেলে সুমন রানা এই প্রশ্ন করেন।

তিনি বলেন, মোংলা পোর্ট পৌরসভার সি সি টিভি ফুটেজ নিয়ে মোংলা থানায় একটি অপহরণ মামলা করতে গেলে তৎকালীন ওসি বিকাশ চন্দ্র ঘোষ (বিপি-৮৩১১১৩৫৯৭৬) বলেন, আমি আমার সিনিয়রদের নির্দেশ না পেলে মামলা নিতে পারবো না। পরবর্তীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের নির্দেশে মোংলা থানা মামলা রেকর্ড করে।

এরপর গত বছরের ৭ এপ্রিল উপজেলার চিলা ইউনিয়নের বিথীকা নাথের ছেলে হিলটন নাথ (২০) সহ ৩/৪ জন সুন্দরবনের জোংড়া এলাকায় অবৈধভাবে মাছ ধরতে গেলে বনরক্ষীদের অভিযানে হিলটন নাথ (২০) নিখোঁজ হয় এবং ১৩ এপ্রিল সন্ধ্যায় সুন্দরবনের করমজলে অর্ধ গলিত একটি মৃতদেহ উদ্ধার হয় যা বিথীকা নাথ ( হিলটন নাথের মা) এবং বেলায়েত সরদার ও বেল্লাল সরদার হিলটন নাথের মৃতদেহ বলে জোর দাবির প্রেক্ষিতে মৃতদেহ বুঝে নেয়। তবে দীর্ঘ তিন মাস ১০ দিন পর প্রমাণিত হয় যে, হিলটন নাথ বলে সৎকার করা মৃতদেহ মূলত নিখোঁজ হওয়া মাহে আলমের।

মৃত মাহে আলমের ছেলে সুমন রানা আরও বলেন, গত বছরের ১৩ এপ্রিল পুলিশের সুরতহাল রিপোর্টে কেন সত্য লুকানো হলো? কেন সুরতহাল রিপোর্টের সাথে মৃতদেহের সাথে পাওয়া আলামতের কোন মিল নেই? আমার বাবার কাছে থাকা মোবাইল ফোন থেকেই তার পরিচয় পাওয়া যেত। তাছাড়া উত্তোলিত মৃতদেহের পরিধেয় বস্ত্র, আলামত এবং শরীরে কোন কাটাছেঁড়ার চিহ্ন না থাকায় আমরা নিশ্চিত পোস্ট মর্টেম না করে ভুয়া রিপোর্ট দেয়া হয়েছে। কিন্তু কেন এটি করা হলো?

ভুয়া সুরতহাল রিপোর্ট, ভুয়া পোস্ট মর্টেম রিপোর্ট, থানায় মামলা না নেয়া, লাশ গুম, হিলটন নাথ হিসেবে সমাধি এসবই প্রমাণ করে এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। আর এই পরিকল্পনার সাথে নানাভাবে যুক্ত ছিলেন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সুন্দরবনের সাবেক জলদস্যু বিল্লাল সরদার, বেলায়েত সরদার, বোট মাঝি মোঃ মোশারফ হোসেন, বনপ্রহরী মিজানসহ পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তা।

আবেগ আপ্লুত হয়ে মৃত মাহে আলমের ছেলে সুমন রানা বলেন, আমি আজ আমার মৃত বাবাকে খুঁজে পেয়েছি। কিন্তু বিচার বিভাগ ও পুলিশ বিভাগের কাছে আমার পিতা মাহে আলমকে অপহরণ, খুন ও লাশ গুমের মামলাটি দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

এর আগে সকাল ১১টায় পৌরসভার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোংলা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মাহে আলম-কে অপহরণ ও হত্যা মামলা প্রভাবমুক্ত করে দ্রুততম সময়ে তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেন সচেতন নাগরিক সমাজ মোংলা ও মাহে আলমের স্বজনরা।

এসময় উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন, শেখ রুস্তম আলী, বাবলু ভূইয়া, খোরশেদ আলম, মোঃ আলাউদ্দিন, অধ্যক্ষ মোঃ সেলিম, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, কমলা বেগম, মোঃ জাহিদ হোসেন, মাহে আলম’র দুই ছেলে সোহেল রানা, সুমন রানা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

১০

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

১১

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

১২

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

১৩

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১৪

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১৫

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১৬

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৭

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৮

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৯

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

২০
error: Content is protected !!