বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ অক্টোবর ২০২৪, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমলাপুর রেলস্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল, জড়িতদের খুঁজছে কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশ ও বাহির পথের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ।

শনিবার (২৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশ ও বাহির পথের দুটি স্ক্রিনে এই লেখা দেখা গেছে বলে জানা যায়।

এ ঘটনার ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্রবেশ ও বাহির পথে যাত্রীদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য লাগানো ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভাসছে। এ স্ক্রিনে সাধারণত যাত্রীদের স্বাগতম জানানোসহ বিভিন্ন তথ্য প্রদর্শিত হয়।

ঢাকা রেলওয়ে স্টেশনের একটি সূত্র জানায়, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেওয়া হয়।

আরেকটি সূত্র জানায়, এ স্ক্রিন অপারেশনের দায়িত্বে রয়েছে রেলওয়ে ডিভিশনাল ইলেকট্রিক বিভাগ। তবে এ বিভাগের দায়িত্বে রয়েছেন সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোবাররক। কিন্তু তার সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।

এদিকে ঘটনাটি নিয়ে স্টেশনে ব্যাপক তোলপাড় চলতে দেখা গেছে। ঢাকা রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে দেখা গেছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। কেউ কেউ বলছেন, ভোর থেকেই স্ক্রিনে এমন লেখা দেখা গেছে। সকাল ৯টা ৫১ মিনিটে আমরা স্ক্রিন দুটি বন্ধ করি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

১০

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

১১

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

১২

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৩

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১৪

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১৫

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১৬

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৮

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৯

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

২০
error: Content is protected !!