বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩১ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আবার অধিনায়কত্বে ফিরছেন কোহলি

ডেস্ক রিপোর্ট: বিরাট কোহলির শেষের সময় শুরু হয়ে গেছে কি না, ভারতীয় ক্রিকেটে এমন একটা আলোচনা মৃদু আওয়াজে হলেও এরই মধ্যে চালু হয়ে গেছে। ৩৬ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যানের সাম্প্রতিক ফর্ম এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসরের প্রেক্ষাপটে যা দিন দিন জোরালো হচ্ছে। এর মধ্যেই এল উল্টো খবর।

আবার অধিনায়কত্বে ফিরছেন কোহলি। সেটা অবশ্য জাতীয় দলে নয়, আইপিএলে। ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। কোহলি এর আগে টানা ৯ মৌসুম বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন। তবে তাঁর নেতৃত্বের মেয়াদে বা এর আগে–পরে ফ্র্যাঞ্চাইজিটি কখনোই ট্রফি জিততে পারেনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, সামনের আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। ২০২১ সালের পর আবারও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হতে চলেছেন তিনি।

২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় মাঠে নতুন নেতা দরকার বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ক্ষেত্রে কোহলিই তাদের কাছে সেরা সমাধান।

২০১৩ থেকে ২০২১ পর্যন্ত টানা ৯ আসরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। তাঁর নেতৃত্বে ২০১৬ সালে ফাইনালও খেলে দলটি, যদিও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। ২০১৭ সাল থেকে পরবর্তী চার বছর বেঙ্গালুরুর পাশাপাশি ভারত জাতীয় দলের তিন সংস্করণের অধিনায়কত্বও করেছেন কোহলি। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরপর বেঙ্গালুরুর দায়িত্বও স্বেচ্ছায় ত্যাগ করেন তিনি।

কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু, যা মহেন্দ্র সিং ধোনি (২২৬) ও রোহিত শর্মার (১৫৮) পর তৃতীয় সর্বোচ্চ। তাঁর অধিনায়কত্বে বেঙ্গালুরু জিতেছে ৬৬ ম্যাচ, হেরেছে ৭০টি। এ ছাড়া তিনটি টাই এবং চারটি ম্যাচে কোনো ফল হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০